ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

ads

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।


সোমবার (২ ডিসেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জুম্মন কাজী (২৪), হাসনাইন (২৮), মিজানুর রহমান গাজী (২৪) ও হোসেন (২০)।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরা ১০ নম্বর সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছে।


এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করত এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকে ডাকাতি করত। 


উল্লেখ্য, গ্রেফতারকৃত মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


ads
ads
ads

Our Facebook Page